ডেলিভারি চার্জ ফ্রি! উত্তম আদব-আখলাক ও শিষ্টাচার সংক্রান্ত ১২০০ বছর আগের প্রাচীন কিতাব। ⚖️ কিয়ামতের দিন আপনার মীযানের পাল্লায় সবচেয়ে ভারি আমল কোনটি হবে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, কিয়ামতের দিন মুমিনের কাজ ও কথার মধ্যে মীযানের পাল্লায় অধিকতর ভারি হবে তার "সদ্ব্যবহার" বা উত্তম চরিত্র।
ভাই, আমরা হয়তো নিয়মিত নামাজ পড়ি, রোজা রাখি। কিন্তু আমাদের আচরণ কেমন? সামান্য কথায় রেগে গিয়ে স্ত্রী বা সন্তানের সাথে খারাপ ব্যবহার করছি না তো? পিতা-মাতা, আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীর সাথে আমাদের আচার-আচরণ কি নবীজির (সা.) সুন্নাহ অনুযায়ী হচ্ছে? মনে রাখবেন, ইবাদত যতোই থাকুক, আখলাক বা চরিত্র সুন্দর না হলে কিয়ামতের দিন পার পাওয়া কঠিন হয়ে যাবে। আর এই উত্তম চরিত্র ও শিষ্টাচার গঠনের সর্বশ্রেষ্ঠ গাইডলাইন হলো ইমাম বুখারী (রহ.)-এর বিশ্ববিখ্যাত গ্রন্থ ‘আল-আদাবুল মুফরাদ’।
📘 বইটিতে কী আছে?
এটি কেবল একটি হাদিসের বই নয়, বরং একটি আদর্শ পরিবার ও সুন্দর সমাজ গড়ার ম্যানুয়াল। এখানে রয়েছে:
✅ পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের সাথে কেমন আচরণ করতে হবে তার দিকনির্দেশনা।
✅ প্রতিবেশী, এতিম ও মেহমানদের অধিকার।
✅ সালামের আদব, কথা বলার শিষ্টাচার এবং রাগ নিয়ন্ত্রণের নববী কৌশল।
✅ দৈনন্দিন জীবনের শত শত সুন্নাহ ও আদব, যা আমাদের অনেকেরই অজানা।
যিনি নিজের এবং পরিবারের সদস্যদের চরিত্রকে সুন্নাহর আলোয় সুন্দর করতে চান, তার ঘরে ‘আল-আদাবুল মুফরাদ’ বইটি থাকা আবশ্যক!
নিজের আখেরাতের জন্য এবং প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য আজই বইটি সংগ্রহ করুন।
📓📓 সহিহ বুখারির পর ইমাম বুখারি রহ. এর বিখ্যাত কিতাব হচ্ছে—আল-আদাবুল মুফরাদ। এখানে দৈনন্দিন জীবনে আদব-আখলাক,
আচার-আচরণ বিষয়ক মোট ১৩৫০ টি হাদিস রয়েছে। প্রতিটি হাদিস তাহকিক করেছেন দুজন বিখ্যাত মুহাক্কিক, শাইখ নাসিরুদ্দীন
আলবানি রহ. ও শাইখ শুআইব আরনাউত রহ.।
🕌🕌 নববি ভাববোধ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রেই সুগন্ধি ছড়ায়, অন্ধকারকে আলোকিত করে, অসুন্দরকে সুন্দর করে।
তাই আমাদের উচিত নিজেদের আখলাককে নববি আদর্শে সুসজ্জিত করে তোলা। নববি আদর্শ এবং উত্তম আখলাক ও চরিত্রের বিবিধ বিষয় নিয়ে চমৎকার একটি গ্রন্থনা হচ্ছে এ বইটি।
❤️❤️ আরবি ইবারত+বাংলা অনুবাদ+দুজন মুহাক্কিকের তাহকিক+দুআর বাংলা উচ্চারণ+বিষয়ভিত্তিক আকারে সাজানো
বইটি
(0) Rated Products